1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক ইউনিয়নের বিনম্র শ্রদ্ধা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক ইউনিয়নের বিনম্র শ্রদ্ধা

reporter ফয়ছল আহমদ নুমান,কোম্পানীগঞ্জ (সিলেট)
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ‘কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন’। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের অসামান্য আত্মত্যাগকে স্মরণ করে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
একুশের ভোরের প্রথম প্রহরেই কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন, সহ-সভাপতি সালাহ উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমেদ নোমান, কার্যকরী সদস্য মো. মানিক মিয়া, সদস্য রুহুল আমীন রুবেল ও মো. নুরুজ্জামান প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই চরম আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে মায়ের ভাষায় কথা বলতে পারছি।
নেতৃবৃন্দ আরও বলেন, একুশের চেতনা কেবল একটি দিনের আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ নয়, এটি বাঙালির আত্মপরিচয়, শৌর্য-বীর্য ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের পরিশেষে, ভাষা আন্দোলনের অবিনাশী চেতনাকে বুকে ধারণ করে দেশ, জাতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com