কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকা পাড়ায় পদ্মা নদীতে ডুবে গতকাল বুধবার বিকালে (৫ আগষ্ট) আশিক শেখের কন্যা নুরীয়া (৭) পদ্মা নদীতে নিখোঁজ হয়। নুরীয়ার বাড়ী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় যে, নুরিয়া নানার বাড়ি বেড়াতে গিয়ে পদ্মা নদীর ভাঙ্গন দেখতে যায় এবং নদীর তীরে যেখানে দাঁড়িয়ে নদী ভাঙ্গন দেখছিল সেখান থেকেই পুরো মাটি ভেঙ্গে নদী গর্ভে চলে যায়, সেই সাথে নুরীয়াসহ আরো একটি শিশু নদীর মধ্যে পড়ে যাই তাৎক্ষণিক ঐ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও নুরীয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি সে ওখানেই নিখোঁজ হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিস এর অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন ।এই রিপোর্ট লেখা কালে নুরিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা