গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাশিয়ানী উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ব*হিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।। কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা