গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাতবাসের ধাক্কায় মোঃ আলাউদ্দিন খান (৩০) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ (০২ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
এলাকা বাসী জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বাট্টাইধোপা গ্রামের (দুলাল সাহার বাড়ির) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খান (৩০) উপজেলার বাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ আলী খানের ছেলে। তার বড় ভাই মোঃ শাহাবুদ্দিন খান জানান-তারা তিন ভাই ও চার বোনের মধ্যে আলাউদ্দিন সবার ছোট। সে অবিবাহিত ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এস আই হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। আইনগত প্রক্রিয়া শেষে বাদীর আবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস আই হাসান জানান, ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে দ্রুত দুর্ঘটনা স্থলে আসি এবং স্থানীয়দের সহায়তায় গুরতর আহতকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা