1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু

– ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো কমলগঞ্জেও শ্রেণি কার্যক্রম বন্ধ

reporter বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ

বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়ও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে স্কুল প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে,”—বলেন এক শিক্ষক।

শিক্ষার্থীরাও শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বলেন, “গতকাল ঢাকায় আমাদের প্রিয় শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানাই। আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের কাছে আহ্বান জানাচ্ছি, শিক্ষকদের দাবি দ্রুত পূরণ করে আমাদের ক্লাসে ফেরার ব্যবস্থা করুন।”

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।

গত রবিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালালে বহু শিক্ষক আহত হন। এ ঘটনার পর থেকেই সারাদেশের শিক্ষক সমাজ কর্মবিরতির ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com