ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কালিমার পতাকা হাতে মটরসাইকেল শো ডাউন করেছে ফুলবাড়ী ও বিরামপুর এর
ওলামায়ে কেরাম ও মুসলিম তৌহিদী জনতা।
২৪ জুন বুধবার বিকেলে ৩.৩০মিনিটে ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজের উপর থেকে মোটরসাইকেল শো ডাউন শুরু করেন তারা,এতে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল ৪ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
শো ডাউন এর পুর্বে ছোট যমুনা ব্রিজ এর মুখে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামা ফুলবাড়ী এর সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম কাসেমী,
সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন বিন আমজাদ, দপ্তর সম্পাদক মুফতী আবরারুল হক আল মাদানী, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।
ফুলবাড়ী থেকে প্রধান সড়ক হয়ে শোডাউন টি বিরামপুর ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে
অনুষ্ঠান শেষ করা হয়। বিরামপুর ঢাকা মোড় চত্বরে বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান,মুফতি ইমামুল হক,মুফতি শামিম বিন সাদাফি,
মাওলানা জোবায়ের হোসাইন,এস এম মাগরিব বিন আফাজ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসাইন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা