1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কানাইঘাটে পুলিশের অভিযানে ১২৫ কেজি ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

কানাইঘাটে পুলিশের অভিযানে ১২৫ কেজি ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেফতার

reporter রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট (সিলেট)
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ১২৫ কেজি ভারতীয় চিনি উদ্ধারসহ চোরাকারবারী, চুরি মামলার আসামী ও ওয়ারেন্টভুক্ত মিলিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) দূর্গা কুমার দেব, এএসআই (নিঃ) বাপ্পী রুদ্র পালসহ সঙ্গীয় ফোর্স গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা থেকে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কানাইঘাট থানার মামলা নং–১২(০২)২৬ এর এজাহারনামীয় আসামী রেজওয়ান আহমদ (১৯), পিতা–আজির উদ্দিন, গ্রাম–সোনাতনপুঞ্জি, থানা–কানাইঘাট, জেলা–সিলেটকে ১২৫ কেজি ভারতীয় চিনিসহ আটক করা হয়।
এছাড়া কানাইঘাট থানার মামলা নং–১৩(০২)২৬ (চুরি মামলা) এর এজাহারনামীয় দুই আসামী—
১) আব্দুস শুকুর (৪০), পিতা–শরীফ উদ্দিন, গ্রাম–জয়ফৌদ, ২) আফতাব উদ্দিন (৩৮), পিতা–জালাল উদ্দিন, গ্রাম–মৌনগর
উভয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস শুকুরের বিরুদ্ধে পূর্বের চুরি মামলায় ১ বছরের সাজাসহ জিআর–১৪৮/২০ ও জিআর–৫০/২৫ নম্বরের দুটি ওয়ারেন্ট মুলতবি থাকায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার দেখানো হয়েছে।
অভিযানের সময় আরও একজন ওয়ারেন্টভুক্ত আসামী জাকারিয়া আহমদ সুমন, পিতা–মঈন উদ্দিন, গ্রাম–বায়মপুর (বদিকোনা), থানা–কানাইঘাট, জেলা–সিলেটকে (কানাইঘাট সিআর–৪৫৩/২৪ মামলা) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com