1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাকরাইলের এস. এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কাকরাইলের এস. এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

রাজধানী কাকরাইলের এস. এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেনি দমকল বাহিনী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০ টা ১০ মিনিটে কাকরাইল এস, এ পরিবহনের ৪ তলা ভবনের নীচ তলায় আগুন লাগে। এরপর ১০ টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৮ টি, তেজগাঁও ৩টি ও ১ টি টহলগাড়ি ঘটনাস্থলে পৌছে সকাল ১১:০০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com