1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাঁঠালের ৯নং ওয়ার্ডকে আধুনিক ও পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়তে চান মেম্বার হতে চান হারুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

কাঁঠালের ৯নং ওয়ার্ডকে আধুনিক ও পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়তে চান মেম্বার হতে চান হারুন

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২ মার্চ, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাঁঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ। সেই লক্ষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন। এই ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার স্যুয়ারেজ ব্যবস্থা ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করতে চান তিনি।

একই সঙ্গে ওয়ার্ডকে মাদক ও ছিনতাই,কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চান হারুন অর রশিদ। তিনি এই প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে রাস্তাঘাট, স্যুয়ারেজ লাইনসহ সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই।

ছাত্রজীবন থেকেই তার বিভিন্ন সামাজিক- উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। একজন মিশুক ও সদালাপী মানুষ হিসাবে এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

হারুন অর রশিদ বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে-হারুন অর রশিদের বাবাও ৯নম্বর ওয়ার্ডের সফল সমাজ সেবক । সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় হারুন অর রশিদ পাশে দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা হারুন অর রশিদকেই চাই।’

এরশাদ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, হারুন আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি হারুন অর রশিদকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’

সুজন নামে এক বাসিন্দা জানান, হারন অর রশিদ আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’

​একটি স্বচ্ছ, সুন্দর এবং আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন নিয়ে আগামী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ হারুন অর রশিদ।

​কালীর বাজার বণিক সমিতির বর্তমান সফল সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জনকল্যাণে কাজ করে আসছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ৯নং ওয়ার্ডকে একটি ‘স্মার্ট ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে চান।

​সাধারণ জনগণের সেবক হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, উন্নত রাস্তাঘাট এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। কাঁঠালের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে এবং এলাকার আমূল পরিবর্তন আনতে হারুন অর রশিদ সকলের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com