1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
করিমগঞ্জে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও গ্যাস লাইন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

করিমগঞ্জে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও গ্যাস লাইন

reporter ​মো. এমডি শাহীনুর ইসলাম শাহীন, কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ

​কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে ধনু নদী থেকে একটি প্রভাবশালী মহলের অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে এলাকার বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
​অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলে একটি কুচক্রী মহল রাজনৈতিক দাপট দেখিয়ে এই এলাকায় বালু উত্তোলন করে আসছিল। পরবর্তীতে এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘ দুই বছর বালু উত্তোলন বন্ধ থাকে। তবে সম্প্রতি ওই চক্রটি পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ‘এম বি জৈন শাহ লোড ড্রেজার’ এবং ‘মাতৃছায়া লোড ড্রেজার’ নামক দুটি বড় ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করা হয়েছে।
​বালু উত্তোলনের ফলে শুধু কৃষি জমিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের অন্যতম বৃহত্তম গ্যাস লাইনের পার্শ্ববর্তী স্থান থেকে মাটি সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির ওপর বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
​এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী গত ১ মার্চ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষি জমি ও জাতীয় সম্পদ রক্ষার জন্য জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com