মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ মিয়া। তিনি কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মো. ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগ গ্রহণ করে চলেছেন। পাঠদানকে আনন্দময় ও ফলপ্রসূ করতে তিনি নিয়মিতভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করছেন। পাঠ্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।
বিদ্যালয়ের খেলাধুলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর এসব উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখায় আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় শিক্ষক সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, মো. ফরিদ মিয়া একজন আদর্শ ও অনুকরণীয় শিক্ষক। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মকে আলোকিত করছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেন, তাঁর এই স্বীকৃতি ভবিষ্যতে আরও শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা