1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জের পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ -মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের ইফতার সামগ্রী উপহার বিতরণ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কমলগঞ্জের পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ -মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের ইফতার সামগ্রী উপহার বিতরণ।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ৪:৪২ পূর্বাহ্ণ

শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

শুক্রবার ১৫ মার্চ বিকালে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমেদ বাবু।
অনুষ্ঠানে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫০ জনকে হতদরিদ্র ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com