চট্টগ্রামের পটিয়া উপজেলার ১০নং ধলঘাট ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসমাইল মরিয়ম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপজেলার ধলঘাট ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জনাব শফিউল আলম বাদশার পক্ষ থেকে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধলঘাট এলাকায় তার নিজ বাসভবন প্রাঙ্গণে প্রায় ১৫০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শফিউল আলম বাদশা দীর্ঘদিন ধরে শিক্ষা, খেলাধুলা, সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তার এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় উপস্থিত ছিলেন শফিউল আলম বাদশার শ্রদ্ধেয় পিতা কাজী ইসমাইল, গৈরলা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, এন আই করিম, মোহাম্মদ উল্লাহ, আবদুল হামিদ, বারেক সওদাগর, অরুণ মেম্বার, সাইফুদ্দিন, মোহাম্মদ আবু, রহমান, কাজী মামুন, জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ইসমাইল মরিয়ম ফাউন্ডেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা, ক্রীড়া ও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা