সাংবাদিকদের সব বিষয়ে জানতে হবে। শুধুমাত্র প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মাল্টিমিডিয়া সম্পর্কে জ্ঞান থাকলে হবে না। এজন্য প্রচুর বই পড়তে হবে।খবরের অন্তরালের খবর বের করে আনতে হবে।মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।কি পেলাম, কি পেলাম না, তা নিয়ে বসে থাকলে সাংবাদিকতা হবে না।প্রচুর আয় রোজগার করতে চাইলে সাংবাদিকতা ছেড়ে ব্যবসা করুন। টাকার নেশা আর সাংবাদিকতা এক সাথে করলে দূর্নীতি করতে হবে এবং অসৎপথ অবলম্বন করতে হবে।তা করতে গিয়ে যেসব সাংবাদিক এখনো কারাগারে বন্দি তাদের কথা একবার ভাবুন। অন্য দিকে সৎ সাংবাদিক হতে হলে রাজনীতির মাঠ ছাড়তে হবে। না হয় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এই মহৎ পেশাকে কলংকিত করার অধিকার নেই আপনার।গত কাল ৪ জুলাই কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনের কর্মশালার সমাপনী দিনে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড, সলিমুল্লাহ খান উপরোক্ত কথা বলেন।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিকাশ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের সঙ্গে সাংবাদিকদের আরও দক্ষভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ও সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ডেইলি ইন্ডাস্ট্রি' র সম্পাদক ড, এনায়েত করিম।তিনি বলেন,ডিজিটাল যুগে সাংবাদিকতার পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্ব ও।ঘরে বসে থেকে সাংবাদিতার দিন শেষ।দ্রুতার সঙ্গে নিভূল তথ্য পরিবেশন, নীতি নৈতিকতা বজায় রাখা এবং প্রযুক্তির যথাযত ব্যবহারই একজন দক্ষ সাংবাদিকের প্রধান যোগ্যতা।মেনোপ্লেইট বা কপি সাংবাদিকতা মানে নিজের মৃত্যু ডেকে আনা।তাই একজন সাংবাদিককে সব বিষয়ে কমবেশি জ্ঞান ও তথ্য সংগ্রহ শালায় থাকতে হবে।বিশেষ করে সাংবিধানিক বিধিনিষেধ মেনে সাংবাদিকতা করতে হবে।বক্তব্য রাখেন দৈনিক এদিনের সম্পাদক খন্দকার মোজাম্মেল হক।তিনি বলেন, সাংবাদিক হও আপত্তি নেই, কিন্তু কোন দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এজেন্ট হওয়া থেকে বিরত থাকবেন। অদম্য সাহস আর, নীতিবান সাংবাদিক সর্বক্ষেত্রে সম্মানিত। এ কথা মাথায় রেখে পথ চলুন সবাই, সফলতা আসবেই।ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ বলেন, আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন সম্পাদক, এই দীর্ঘ পথ চলা মোটেই সহজ ছিল না।এজন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আপনারা ও একদিন সাংবাদিতার শীর্ষ পর্যায়ে পৌঁছবেন এ লক্ষ্যে এগিয়ে যান।
গত ২ জুলাই কক্সবাজার জেলা প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ কর্মশালা ৪ জুলাই সমাপনী অনুষ্ঠান, সনদপত্র, সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও পুরস্কার বিতরণ ও কক্সবাজার শহরের উপকণ্ঠে সর্বশেষ উত্তরণ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফলজ ও ওষুধী গাছের চারা রোপনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন কর্মরত সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয়, আঞ্চলিক, স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল—সংবাদ সংগ্রহ ও পরিবেশনের আধুনিক কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), তথ্যসূত্রের নিরাপত্তা, ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (MoJo), মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল সংবাদ প্রচার, সাংবাদিকতার নৈতিকতা, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন, মানহানি আইন, ডিজিটাল নিরাপত্তা, তথ্য অধিকার আইন এবং সংকটকালীন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কার্যকর কৌশল।
প্রশিক্ষণের পাশাপাশি অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ, সাংবাদিক সংবর্ধনা ও মুক্ত আলোচনা। এসব আয়োজনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বর্তমান বাস্তবতা, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংবাদপত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার পরিবর্তিত ধারা এবং স্বাধীন, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি আরো বলেন, বর্তমান বিশ্বে তথ্যই সবচেয়ে শক্তিশালী সম্পদ। একজন সাংবাদিকের সবচেয়ে বড় পরিচয় তার বিশ্বাসযোগ্যতা। তাই সংবাদ প্রকাশের আগে প্রতিটি তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা এবং সর্বোপরি জনস্বার্থকে গুরুত্ব দেওয়া সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। তিনি বিভিন্ন সেশনে সংবাদ নির্বাচন, নিউজ ভ্যালু নির্ধারণ, লিড লেখা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ধাপ, তথ্য যাচাইয়ের আন্তর্জাতিক পদ্ধতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং এবং আধুনিক সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রতিবেদন প্রস্তুত, সম্পাদনা ও উপস্থাপনার কৌশলও আয়ত্ত করেন।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক এদিন-এর নির্বাহী সম্পাদক কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং, কক্সবাজার হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খাঁন, পরিবেশবাদী সংগঠন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি জাফর আলম দিদার,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, ডাক্তার হাফেজ মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন, প্রশিক্ষণার্থরী পক্ষে কথা বলেন ইফতেখার উদ্দীন, দেশের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা। তাঁরা সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা, নৈতিকতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা, নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মান আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবহারিক সেশন তাদের পেশাগত জীবনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা