1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ প্রকাশ ছায়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাজেম মওলা ওরফে ছায়া (২৮) কচ্ছপিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়-বড় জাংছড়ির এলাকায় পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন ও বদু পাড়া এলাকার মোঃ আলীর বখাটে পুত্র ওসমান নেশাগ্রস্ত হয়ে একটি লাকড়ির গাড়ি থামান। এবং চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও বকাবকি করছিল। এমন সময় স্হানীয় যুবলীগ নেতা নাজেম মওলা (ছায়া) এসে প্রতিবাদ করলে বখাটের ও সন্ত্রাসী তাঁকে গুরুত্বর ছুরিকাঘাত করে দেলোয়ার ও ওসমান । পরে স্থানীয়রা ছায় কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টকবগে যুবক ছায়া কে মৃত ঘটনা করেন। এ ঘটনায় কচ্ছপিয়া এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। হত্যাকান্ডের শিকার যুবক ছায়ার ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com