1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ওয়াচ টাওয়ারের পাশে মাটি লুট: হাতেনাতে ধরা, জরিমানা ১ লাখ টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

ওয়াচ টাওয়ারের পাশে মাটি লুট: হাতেনাতে ধরা, জরিমানা ১ লাখ টাকা

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

প্রতিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধের নাম করে হিজল-করচ বাগান কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক পিআইসি সভাপতিকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল-করচ বাগান এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।
অভিযানে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তাহিরপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে অনুমোদন ছাড়াই হিজল-করচ বাগান থেকে মাটি কর্তনের দায় স্বীকার করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তার কাছ থেকে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে কর্তিত মাটি যথাস্থানে পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, টাঙ্গুয়ার হাওর দেশের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য এলাকা ও প্রতিবেশগত সংকটাপন্ন অঞ্চল (ECA)। এখানে যেকোনো ধরনের অনিয়ম বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com