নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের নন্দলালপুর নাক কাটাবাড়ি এলাকায় ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১১ আগস্ট বিকেলে লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং ৬ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো মাজহারুল আলম মিথুন, সহসাধারণ সম্পাদক মো আনিসুর রহমান আনিস প্রমুখ। উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দ্বীন ইসলাম দিলু, সহ দপ্তর সম্পাদক মো আনোয়ার হোসেন আনু,কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, বিএনপি নেতা খন্দকার ফারুক,যুবদল নেতা মামুন,মতিন। প্রতিবাদ সভার সার্বিক তত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তপন।