1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এশিয়া ব্যাংক এজেন্ট শাখায় লুটপাটের ঘটনায় পিতা-পুত্র আহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

এশিয়া ব্যাংক এজেন্ট শাখায় লুটপাটের ঘটনায় পিতা-পুত্র আহত

reporter আজহারুল আলম শিপু , সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে পুকুরে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে বীরগাঁও বাজারস্থ এশিয়া ব্যাংক শাখায় লুটপাটের ঘটনায় পিতা-পুত্র আহতের অভিযোগ উঠেছে।

গত বুধবার ২৮ জানুয়ারী সন্ধ্যায় যুবদল নেতা নাহিদ আহমদের মালিকানাধীন ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় জাহিন আহমদের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র সশস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহতরা হলেন,নাহিদ আহমেদ (২৭) তার পিতা সইফুর রহমান (৬৫)। গুরুত্বর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এবিষয়ে ইউনিয়ন জামায়াত সেক্রেটারী সুহেল মিয়া বলেন,ঘটনার দিন দুপুরে নাহিদ আহমেদ তার মালিকানাধীন পুকুর মাছ ধরার জন্য শুকিয়ে রেখে মাছ রাখার সরঞ্জামাদি আনার জন্য ঘরে যাওয়ার পর পরেই ফারুক মিয়ার ছেলে নাহিদের অনুমতি না নিয়ে জোরপূর্বক মাছ ধরা শুরু করে। পরে নাহিদ তাকে মাছ ধরতে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজের এক পযার্য়ে নাহিদ আহমেদকে টেলাধাক্কা করে। এরই জের ধরে ফারুক মিয়া গংরা নাহিদ আহমেদের এশিয়া ব্যাংক এজেন্টে হামলা চালিয়ে পিতা পুত্রকে মারধর করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

ফারুক মিয়ার মোবাইল ফোনে কল করে কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আহত নাহিদ আহমেদ পরিবার সূত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে নাহিদ আহমেদ এর বসতবাড়ির পেছনে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় নাহিদ আহমেদ তার পিতা সইফুর রহমান এশিয়া ব্যাংক শাখায় বসে কাজ করা অবস্থায় নাহিদের পিতার উপর হামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর উভয় পক্ষের কয়েকজন গুরুত্বর আহত হন। এদিকে অসহায় দুস্থ মহিলাদের দুস্থ ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা সহ বিকাশ এবং প্লেক্সি লোডের প্রায় ১৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরই জের ধরে গত ৩০ জানুয়ারি রাতে নাহিদ আহমেদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে দরজা-জানালা ভেঙে বসতঘরের নিত্যপ্রয়োজনীয় মালামাল ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় আরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সহ চার ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পুরুষ শূন্য এ পরিবারের লোকজন বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, প্রকাশ্যে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মারামারির ঘটনায় এক পক্ষ অভিযোগ করেছে অপর পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com