নতুন বাংলাদেশ বিনির্মাণের স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল পদযাত্রা ও পথসভা। ৩০ জুলাই বিকেলে শহরের পৌরসভা প্রধান ফটকের পাশে স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এনসিপির নরসিংদী জেলা সমন্বয়কারী আওলাদ হোসেন জনি। পদযাত্রাটি তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসমুদ্রে রূপ নেয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য শুধু সরকার পতন নয়, বরং একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে চাই।” তিনি শহীদ তাহমিদসহ সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন।
এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “দেশের ব্যবসায়ীদের সহায়তা করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করাই এনসিপির অন্যতম লক্ষ্য।”
রংপুর থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা বিভিন্ন জেলা অতিক্রম করে নরসিংদীতে এসে পৌঁছায়। এসময় জেলার বিভিন্ন উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যা পুরো এলাকা প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা