1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
এক দিনে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারিয়াকান্দিতে সিএনজি চালকের লাশ উদ্ধার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ বাগেরহাট থেকে গ্রেফতার সরাইলে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিতহ ১ চুরির অপবাদে ১৫ বছরের শিশু কারাগারে! পরিবার বলছে ‘নির্দোষ’, পুলিশের দাবি ‘স্বীকারোক্তি’ বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন কমিটি: সভাপতি সোলেমান সম্পাদক রুবেল মোহাম্মদ মনজুরুল হক গাজী: ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ..! ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ঘোড়াঘাটে বজ্র্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ বাংলাদেশে দুর্নীতিবাজ চাকরিজীবীদের জন্য করণীয় কি কি? আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ জাল কানাডিয়ান ডলার-ভিসা প্রতারণা, নীলফামারীতে ডিবির জালে গ্রেপ্তার ৫

এক দিনে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter মো ফারুক হোসেন বাকু
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলার একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
রবিবার( ২৮ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) ও বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তারের(১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, লিপি আক্তার(৪২) দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। অপরদিকে নাছরিন আক্তার (১৩) ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিকেলে খাবার না খেয়ে নিজঘরে দরজা বন্ধ করে শুয়ে ছিল। তার মা নাজমা বেগম (৩৫) মেয়ের সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। পরে পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় দরজা ভেংগে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে এস আই আসাদুজ্জামান রিপন ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com