1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
একসূত্র সামাজিক সংগঠন হরিশ্বরণ–গোবিন্দপুর পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

একসূত্র সামাজিক সংগঠন হরিশ্বরণ–গোবিন্দপুর পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় একসূত্র সামাজিক সংগঠন হরিশ্বরণ–গোবিন্দপুরের উদ্যোগে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব সংগঠনের আহবায়ক
আব্দুল খালিকের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দায়িত্বশীল সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী ও চাকরিজীবী প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সামাজিক উদ্যোগ, সেবামূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার সংগঠনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন— আহ্বায়ক আব্দুল খালিক, যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া ও জুনেদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সম্মানিত উপদেষ্টা সোয়েব আহমদ, জাসেম আহমদ, রাকিব চৌধুরী, সুমন খান ও জায়েদ আহমদ এবং সংগঠনের অর্থ সম্পাদক তানভীর আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব শায়েক আহমদ, সদস্য রনি আহমেদ, মিজান মিয়া, ইমদাদ হোসেন ইমন, সামাদ মিয়া, রিফাত চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, পাবেল আহমদ, এবাদুর রহমান খান, সুজন আহমদ, আতিক চৌধুরী ও তাকওয়া চৌধুরী।
সভা শেষে সংগঠনের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সবাই ঐক্যমত্য প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com