1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের আয়োজনে টাইফয়েড টিকাদান উপলক্ষ্যে এডভোকেসি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের আয়োজনে টাইফয়েড টিকাদান উপলক্ষ্যে এডভোকেসি সভা

reporter সেকান্দর আলী( ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় ফাউন্ডেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টাইফয়েড টিকার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, কোরআনে হিকমাহ প্রয়োগ করার কথা বলা হয়েছে। রাসূল (সা.) দাওয়ার ব্যাপারে নিষেধ করেননি। টাইফয়েড টিকার কাল্পনিক ক্ষতিকর দিক নিয়ে অনেকে অনেক রকমের অপব্যাখ্যা দেয়ার চেষ্টা করতে পারে। কিন্তু বহু বছর ধরে গবেষণায় চলে আসা টাইফয়েডের বর্তমান যে ভ্যাকসিন রয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। আলেম-ওলামাদেরকে তৃণমূল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিনেশনের প্রতি ভয় ও কুসংস্কার কাটিয়ে মানুষকে এর গুরুত্ব তুলে ধরতে বিভাগীয় কমিশনার আহ্বান জানান।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই টিকাদান ক্যাম্পিংকে কেন্দ্র করে কুসংস্কার ও ভুলধারণা ভেঙে দিতে আলেম সমাজ কাজ করবেন বলে আশাপ্রকাশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ বিভাগের জেলা পর্যায়ের ওলামা নেতৃবৃন্দ, কওমি মাদ্রাসার শিক্ষক, ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com