অ্যডভোকেট আশেকুজ্জামান বুলবুল সম্প্রতি শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে ২০২৬ কার্যকরী পরিষদের অডিটর হিসাবে বিজয় লাভ করেছেন। শেরপুর সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নের কৃতি সন্তান অ্যডভোকেট আশেকুজ্জামান বুলবুল,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মরহুম ডাঃবদিউজ্জামানের সন্তান।ছাত্রজীবন থেকেই অ্যডভোকেট বুলবুল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
ব্যাক্তি জীবনে তিনি একজন সদালাপী ও পরোপকারী মানুষ।দীর্ঘ দিন যাবৎ এলাকার মানুষের সুখে -দুঃখে পাশে থেকে বেশ সুনাম কুড়িয়েছেন।এলাকার গরীব ও অসহায় মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত “বদিউজ্জমান ফাউন্ডেশনের মাধ্যমে” সহযোগিতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত অর্জনের পাশাপাশি একজন পেশাদার আইনজীবী হিসেবে ইতোমধ্যে শেরপুরের আইন অঙ্গনে বেশ সুনাম ও সুখ্যাতি পেয়েছেন।
আইনজীবীদের সংগঠন লয়ার্স কাউন্সিলের শেরপুর জেলার সভাপতি হিসেবেও দায়িত্বপালন করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রৌহা ১৩ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে এই গুনী মানুষের। অ্যডভোকেট বুলবুল ১৩ নং রৌহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রৌহা গ্রামের বাসিন্দা।তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।