নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহা গোলা ইউনিয়নের ভবানীপুর বাজার মেইন রোডে গতকাল ৩ রা আগস্ট সন্ধ্যা ৮ টার সময় আত্রাই থানা পুলিশ গোপন ভিত্তিতে সংবাদ পেয়ে বাবু মিয়ার চা' স্টলে আন্ডার গ্রাউন্ড কক্ষে অভিযান চালিয়ে বাবু মিয়া(৫০) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট,১৫গ্রাম গাঁজা,ও ৬৮৪০ টাকা সহ একজনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত বাবু মিয়া, পিতা মৃত মোকসেদ মিয়া,গ্রাম, ভবানীপুর,থানা, আত্রাই,জেলা,নওগাঁর বাসিন্দা।
আজ ৪ ই আগস্ট আত্রাই থানা পুলিশ বাবু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে,আত্রাই থানা মামলা নম্বর-৩। গ্রেফতারকৃত বাবু মিয়াকে আত্রাই থানা পুলিশ নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করে।
আত্রাই থানা কর্তৃপক্ষ জানায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা