নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গত বোরবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক মোশাররফ হোসেন জানান, গত রোববার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছ ও জাহেদ। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুইজনই। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় তারা। পরিবারের লোকজন ভেবেছিলো পাশের বাড়িতে তারা খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা