উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে এই প্রথম উপজেলা পর্যায়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস -২০২৬ পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকায় ৬ ই জুন ২০২৬ ইং তারিখে আড়াইহাজার উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস -২০২৬ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভাটি আড়াই হাজার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে আড়াই হাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ডালিম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ-২ ( আড়াইহাজার) মোঃ নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান। আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী ভূইয়া, আড়াই হাজার বিএনপির সাধারন সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল,নারায়নগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও আড়াইহাজার থানা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিউর রহমান মতিন, আড়াই হাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আড়াই উপজেলা বিএনপির শ্রমিকদলের মোঃমিরজুল হোসেন নয়ন, সেলিম ভূইয়া, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব,মাছুম শিকারি, আজহারুল ইসলাম লাভলু, যুবদলের সবুজ, মোবারক, ইংলিশ মনির সহ আড়াই হাজার বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠান সন্ঞ্চালনায় ছিলেন আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাজমুল ইসলাম।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি ও সমবায়ের ৪০০ সদস্য বৃন্দ সহ এলাকাবাসী।
আশির দশক থেকে বাংলাদেশের উপজেলা পর্যায়ে পল্লী উন্নয়নে বিআরডিবি ব্যাপক ভূমিকা পালন করে এসেছে। পল্লী উন্নয়নে বিআরডিবি গ্রামীন অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিখাতে, গবাধি পশুপালন কর্মসূচী, সহ আড়াইহাজার উপজেলা পর্যায়ে বিআরডিবি থেকে ৯ টি উন্নয়ন খাতে ঋন প্রদান করা হয়ে থাকে। সমবায় সমিতির মাধ্যমে জনগনের পল্লী জীবনে স্বল্প আয়ের মানুষের পাশে সর্বদা আর্থিক সহযোগিতায় বিআরডিবি।ফলে গ্রামীন অর্থনীতির চাকা সচল রেখে জীবন ও জীবিকায়নে বিআরডিবির ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাজমুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিআরডিবির বিভিন্ন সদস্য বৃন্দ ও সমবায়ের সদস্য বৃন্দদের মাঝে প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ নিজ হাতে চেক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা