বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক(ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত প্রমুখ।
পরে সুফলভোগীদের মাঝে বিনামুল্যে দুই শত পিচ গাছের চারা ও ম্যানেজার কমিশন ১৯ জন,ক্ষুদ্র ঋণ ৯ জন এবং এসএইম ঋণ ২ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা