আখের একরপ্রতি ফলন বৃদ্ধি এবং উন্নত মানের আখ উৎপাদনের লক্ষ্যে জয়পুরহাট চিনিকলের উদ্যোগে ব্যাপক রোগ ও পোকা দমন অভিযান পরিচালিত হয়েছে। কৃষি বিভাগের চরকাই সাবজোনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন সাবজোন প্রধান গোলাম ফারুক হোসেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিনোদনগর আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি সঞ্জয় কুমার সরকার, মধ্যপাড়া আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি রেজাউল করিম, কাঁচদহ আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি মেহেদী হাসান, মির্জাপুর আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি ধ্রুব চন্দ্র এবং বিভিন্ন আখ কেন্দ্রের চুক্তিভিত্তিক (কানামুনা) কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকার আখক্ষেতগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় চিরুনি অভিযানের মাধ্যমে আখের ক্ষতিকর স্মাট, সাদা পাতা রোগসহ বিভিন্ন রোগ এবং ইএসবি, টিএসবি, আরএসবি, পিংক বোরার ও বিশেষ করে শক্ত কাণ্ডের মাজরা পোকা (এসবি) হাতেনাতে দমন করা হয়।
চরকাই সাবজোন প্রধান গোলাম ফারুক হোসেন বলেন, আখের উৎপাদন বৃদ্ধি ও রোগ-পোকার আক্রমণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর। কৃষকদের স্বার্থে আগামী দিনেও প্রতিটি আখ কেন্দ্রে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রোগ ও পোকামুক্ত আখ চাষ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা