1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই

reporter আশরাফুল আহমদ, সিলেট 
calendar প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

২৫ এপ্রিল ২০২৬  মাটি ও মানুষের প্রয়োজনে যখন সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়, তখন সেই আন্দোলন হয়ে ওঠে গণমানুষের প্রাণের ভাষা। সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সাধারণ মানুষ আজ সেই ঐক্যবদ্ধ শক্তির পরিচয় দিয়েছে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তা নির্মাণ এবং কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষার দাবিতে আয়োজিত এই মানববন্ধন যেন এলাকাবাসীর পুঞ্জীভূত কষ্টের এক জীবন্ত বহিঃপ্রকাশ।

এই ন্যায়সংগত দাবির সাথে একাত্মতা প্রকাশ করতে মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে সংহতি প্রকাশ করেন সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক আশরাফুল আহমদ।

এই সময় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন সাংবাদিক মো. তোফেল আহমেদ। তাঁদের উপস্থিতি ও জোরালো বক্তব্য এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।

কান্দিগাঁও গ্রামের মানুষের দুঃখের যেন শেষ নেই। একদিকে একটি টেকসই রাস্তার অভাবে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে কুশিয়ারা নদীর করাল গ্রাসে প্রতি বছর বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। গ্রামের প্রবীণ মুরুব্বিদের অভিজ্ঞ চোখ আর তরুণ প্রজন্মের লড়াকু চেতনার মিলনমেলা ছিল এই মানববন্ধন। সভায় উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “রাস্তা ও নদী ভাঙন রোধ আমাদের বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার মৌলিক অধিকার।”

মানববন্ধনের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গ্রামের সাদা মনের প্রবীণ মুরব্বিরা যেমন লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছেন, তেমনি তরুণ সমাজ ও যুব সমাজের প্রতিনিধিরা রাজপথ কাঁপানো স্লোগানে মুখরিত করেছেন পরিবেশ। এই যূথবদ্ধতা প্রমাণ করে যে, নিজের মাটিকে রক্ষার লড়াইয়ে কান্দিগাঁওবাসী আজ ইস্পাতকঠিন দৃঢ়তায় আবদ্ধ।

একটি সফল মানববন্ধন কেবল কিছু মানুষের জমায়েত নয়, বরং এটি কর্তৃপক্ষের প্রতি একটি চরম আল্টিমেটাম। সাংবাদিক মো. তোফেল আহমদ এবং আশরাফুল আহমদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই দাবিকে আরও জোরালো করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই শান্তিপূর্ণ প্রতিবাদের ঢেউ প্রশাসনের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছাবে এবং অতি দ্রুত রাস্তা নির্মাণ ও স্থায়ী নদী রক্ষা বাঁধের মাধ্যমে কান্দিগাঁও গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com