1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
অদৃশ্য সচিবের বলে প্রভাব খাটানো মতলব দক্ষিণে প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান ‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেওয়ান মামুনকে সংবর্ধনা নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ

অদৃশ্য সচিবের বলে প্রভাব খাটানো মতলব দক্ষিণে প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হুসাইনের বিরুদ্ধে গত ৭ নভেম্বর এসএম শাহ আলমগীর চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে জোর জব্বরে জমি জমি দখল ও বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়ায় মামলা দায়ের করেছেন।

মামলা এজহারে জানা যায়, মতলব উত্তর উপজেলাধীন হালে ৩৮নং লবাইরকান্দি মৌজার বিএস ৪৪নং খতিয়ানের হাল ১৭৫৪ দাগের আনোয়ার হোসেন শিকদার ওয়ারিশ সূত্রে মালিক হইলে তাহার নামে বিএস ৪৪খতিয়ানে ১৭৫৪ দাগে উক্ত আনোয়ার হোসেন মালিক ও দখলকার হইয়া মৃত্যুবরণ করিলে তাহার ৩পুত্র ও ৪ কন্যা মালিক হন। ১৮ নভেম্বর ২০২১সালে ৬০৮২নং দলিল বিগত ১৫/০২/২০২৩ইং তারিখে ১১৯৬নং দলিল ও ২৪/০৯/২৪ইং তারিখে ৫৫৬৭নং দলিল মূলে মালিক হইয়া বিগত ১৫/১০/২০২৪ইং তারিখে ১৩৬৬নং নামজারি জমাখারিজ খতিয়ান প্রস্তুত করিয়া মালিক ও দখলকার হয়। উক্ত ভ‚মি জোর জব্বরে প্রাণী সম্পদ কর্মকর্তার প্রভাব খাটিয়ে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনি, লাঠি সোটা নিয়ে উক্ত ভ‚মি দখল করার চেষ্টা করলে শাহআলমগীর বাধা দেয়। পরে এলাকাবাসী তাজুল ইসলাম, সফিক শিকদারসহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হুসাইনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখল করে এলাকাবাসীকে হুমকি ধমকি দিচ্ছে। তার সাথে কেউ কিছু বললে হামলা মামলার ভয় দেখায়। তিনি বলেন, আমার একাধিক সচিব আত্মীয় স্বজন রয়েছেন। আমার কেউ কিছু করতে পারবে না। করতে পারলে করিছ।
গোপন সূত্রে জানা যায়, ওই প্রাণী সম্পদ কর্মকর্তার পূর্ব কর্মস্থলে জনসাধারনের সাথে খারাপ আচরন ও টাকা নেয়ার কারনে তাকে শোকজ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়েছে। কোন খূটির বলে তিনি এখনও কর্মরত রয়েছেন, তা কারো জানা নেই। আরো জানা যায়, তিনি সাবেক ছাত্রলীগের নেতা এবং এখনও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করছে। আতংকে রয়েছে গনমাধ্যম কর্মী থেকে শুরু করে তার অফিসের কর্মচারীরা পর্যন্ত।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক রহমান জানান, তার বিরুদ্ধে ব্যবস্থামূলক শোকজ করা হয়েছে। নিজ জেলায় চাকুরী করার নিয়ম না থাকলেও অনিয়মকে নিয়ম করেই প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকির হুসাইন মতলব দক্ষিণে কর্মরত আছেন। মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ জাকির হুসাইন মুঠো ফোনে যোগাযোগ করলেও তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে তা আমি জানি। জমি জবর দখলের সাথে আমি জড়িত নই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com