1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
১৬ বিদেশি মিশনের আহ্বান- রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে রাখাইনে নিরাপদ পরিবেশ জরুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ৯ম শ্রেণীর রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত আদায় করছে, শাহজাদপুর উপজেলার অধিকাংশ হাইস্কুল গুলোতে ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই, আজীবন জনগণের পাশে থাকতে চাই: রিফাত দেবহাটার সখিপুর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষনা ও উদযাপন অনুষ্ঠান চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলা বিএনপির সভাপতিসহ ৬ জনের নামে মামলা কক্সবাজারে বড় ঢেউয়ে ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের পরিবারের ৩ সদস্য উদ্ধার; নিখোঁজ শিশু কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি, বন্ধ সব রুটের বাস চলাচল মুক্তিপন না পেয়ে হত্যার অভিযোগ পরিবারের নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপা,মূল হোতা গ্রেফতার তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী

১৬ বিদেশি মিশনের আহ্বান- রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে রাখাইনে নিরাপদ পরিবেশ জরুরি

reporter মোঃ হারুন অর রশিদ,উখিয়া, কক্সবাজার
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভিটেমাটিতে ফিরে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে যৌথ বার্তা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ১৬টি বিদেশি কূটনৈতিক মিশন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংস্থা ও দেশগুলো এই অবস্থান স্পষ্ট করে।

বিবৃতিতে মিশনগুলো উল্লেখ করে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নজিরবিহীন বাস্তুচ্যুতির দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন। এ সময়ে বিপুল জনগোষ্ঠীর বোঝা বহন করে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান সার্বিক অবস্থা প্রত্যাবাসনের অনুকূলে নেই বলে মনে করে কূটনৈতিক মিশনগুলো। সেখানে চলমান সশস্ত্র সংঘাত, বেসামরিক স্থাপনায় বিমান হামলা এবং ত্রাণ সরবরাহ ও বাণিজ্যে প্রতিবন্ধকতার ফলে মানবিক সংকট আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসই উপায়ে ফিরে যেতে পারেন—তার জন্য রাখাইনে একটি অনুকূল ও সুরক্ষিত পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে জানায়, চলমান এ অস্থিরতা পুরো অঞ্চলে নতুন করে বাস্তুচ্যুতি বাড়াতে পারে এবং জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সংকট নিরসনে রাখাইনে সহিংসতা বন্ধ ও স্থায়ী সমাধানের কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানায় মিশনগুলো।

উল্লেখ্য, এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী কূটনৈতিক মিশনগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com