1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হালুয়াঘাটে জাতীয় মৎস্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন দিনাজপুর-২ আসনে এমপি পিনাক চৌধুরীর হাত ধরে বিরলে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ গণঅধিকার পরিষদ-জামায়াতের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর, মামলা প্রক্রিয়াধীন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

হালুয়াঘাটে জাতীয় মৎস্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter ফারুক হোসেন ​হালুয়াঘাট (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ (১৬–১৮ আগস্ট) এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর।
​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “আমরা সবাই সমন্বিতভাবে মাছ চাষে এগিয়ে এলে স্থানীয় ও জাতীয় চাহিদাপূরণের পাশাপাশি তা বাজারেও সফলভাবে বাজারজাত করা সম্ভব হবে। এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে।”
​অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মাহাবুব রহমান, হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়, হালুয়াঘাট থানা ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, হালুয়াঘাট পৌরসভা আহ্বায়ক হানিফ সাকের উল্লাহ, এবং হালুয়াঘাট উপজেলা বিএনপি আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।
​এছাড়াও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মাছ চাষি ও মৎস্য খাতের অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com