1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

অখিল বিশ্ব-ব্রক্ষান্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আর্বিভাব তিথি ও প্রাণেশ্বরী রাধারানীর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী রাধাকৃষ্ণ (পশ্চিম নতুনপাড়া) মন্দির প্রাঙ্গণে এক চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি ও শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা উপলক্ষে ১২দিনব্যাপী এই অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সংগঠনেক সভাপতি মহানামব্রত চক্রবর্তী,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনশিপন পাল,শুভ দাস,সৌরব সরকার,কাব্য চন্দ,দিব্যমবিনয় রায়,গৌরব রায়,হ্রদয়,কৌশিক রায়,নিশা চন্দ,মাধুরী তালুকদার,সনি রায়,লিপি রায় ও অনিক প্রমুখ।

নেতৃবন্দরা বলেন,শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকুন্ড তট নিবাসী ১০৮ পন্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজীর মহারাজের সুনামগঞ্জে আগমন উপলক্ষে এই সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com