1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিরাজগন্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

সিরাজগন্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

reporter মোঃ সুজন আহমেদ
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সলঙ্গা থানা এলাকায় “সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ” ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. হাফিজুর রহমানসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা পুলিশ সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সলঙ্গা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা সকলকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক সিরাজগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com