1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎সিংগাইরে মাদকের দৌরাত্ম্য বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার অপরাধ রোধে যুবদের ১০ দফা দাবি: উপজেলা প্রশাসনের অ্যাডভোকেসি সভা সংবাদ প্রকাশের পর কাশিমপুরে পুলিশের পদক্ষেপ, বাসস্ট্যান্ডে জিসিসির উচ্ছেদ অভিযান রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

‎সিংগাইরে মাদকের দৌরাত্ম্য বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ

reporter ‎মো: বশির আহমেদ ,সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ ও ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক ও এর সহযোগীদের দৌরাত্ম্য এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিন পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুদক্ষিরা এলাকার সড়ক থেকে মাদকবিরোধী স্লোগান দিতে দিতে একটি মিছিল উত্তর বকচর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উত্তর বকচরে এসে সড়কের ওপর মানববন্ধনে মিলিত হয়।
‎মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন,হাজী রফিকুল ইসলাম,জামির্ত্তা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাছ উদ্দিন, হাজী শহিদুল ইসলাম, মাহমুদুল্লাহ,মনির হোসেন, রায়হান রহমান,রিয়াদুল ইসলাম, মেহেদী হাসান, ডাক্তার রিয়াজুল ইসলাম, মিলন মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎এ সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও মাদক বিক্রি ও সরবরাহ বন্ধে পুলিশের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। মাদকবিরোধী অবস্থান নেওয়া এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

‎বক্তারা মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান, মাদক বিক্রির স্থান চিহ্নিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com