1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎সিংগাইরে অসহায় মানুষের পাশে সাত্তার ফাউন্ডেশন, উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ব্যারিস্টার নামে এক মাদক কারবারী আটক। ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির ‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর এক যুগ ধরে বিনাবেতনে পাঠদান করেন মিরপুর বিচারপতি ড. রাধা বিনোদপাল মডেল স্কুলের ৭ শিক্ষক টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎সিংগাইরে অসহায় মানুষের পাশে সাত্তার ফাউন্ডেশন, উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার অসহায় ও নিম্ন আয়ের ১৫টি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে সাত্তার ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গত ‎শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় মো: নজর আলী মেম্বারের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শিল্পপতি এবং সাত্তার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ এম এ সাত্তার খান।
‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ সাত্তার খান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই সাত্তার ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি মসজিদ, এতিমখানা এবং বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের সহযোগিতার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায়ও কাজ করছে ফাউন্ডেশনটি।
‎তিনি বলেন, অনেক পরিবার আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
‎সহায়তা পাওয়া ৯০ বছর বয়সী আছিয়া বেগম জানান, তার নিজস্ব কোনো বাড়ি নেই এবং অন্যের জমিতে বসবাস করে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। এ সহায়তার অর্থ তার জন্য অনেক বড় আশীর্বাদ হিসেবে এসেছে। তিনি এম এ সাত্তার খান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন।
‎অন্য উপকারভোগীরাও সাত্তার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নির্বাহী ছাত্র সমাজের সদস্য মো: জাফর আলী, জামির্ত্তা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: নজর আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। তারা সাত্তার ফাউন্ডেশনের এ উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com