1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাভারে শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জা:বি:ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

সাভারে শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জা:বি:ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

reporter ফয়সাল , সাভার
calendar প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ২:০০ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় রোকেয়া হল শাখা ছাত্রদলের সভাপতি কাজী মৌসুমী আফরোজ বলেন, আজ অনেক দুঃখ নিয়ে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। চারদিকে শুধু ধর্ষণের খবর, আমরা নারীরা কি খুব বেশি কিছু চেয়েছিলাম? আমরা শুধু চেয়েছিলাম পড়াশোনাসহ কাজের জায়গায় আমরা মেয়েরা যেনো নিরাপদে থাকি। আমাদের বাবা-মা এখানে পড়াশোনা করতে পাঠিয়েছি, তারা সবসময় আমাদের নিয়ে চিন্তায় থাকে। আমাদের যে বোনেরা টিউশনের জন্য বাইরে যায়, তারা কি আজ নিরাপদ? আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা চেয়েছি একটি নিরাপদ বাংলাদেশ। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অবলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশে একটি বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছিল। যার ফলে বাংলাদেশে খুন-খারাপি, ধর্ষণের মতো ঘটনা লেগেই থাকতো। আমরা অনেক আশা নিয়ে অন্তবর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও দেশে ধর্ষণের মতো ঘটনা লেগেই আছে।জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি সাধন করতে পারেনি। আমরা বলতে চাই, অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com