1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

reporter চট্টগ্রাম ব্যাুরো
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্র-শিক্ষক অভিভাবকদের নিয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

খতমে কুরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত এবং আলোচনা সভার মাধ্যমে বার্ষিকী পালিত হয়।
উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ড বাগানবাড়ী শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। প্রধান অতিথি ছিলেন ১০নং উত্তর কাটলী
ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী। আলোচনা করেন ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, পাহাড়তলী থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খান,
যুবদলের সাবেক নেতা নওশাদ আলী, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শাহজাহান, বিএনপি নেতা সিরাজ উদ্দিন চৌধুরী বাবুল, সদস্য বিএনপি ১০ নং ওয়ার্ড মোহাম্মদ বাবুল উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন পারভেজ, বিএনপি নেতা তাজউদ্দিন লিটন, এন এম নাজিম উদ্দিন,মোহাম্মদ মফিজুর রহমান, আলমগীর হোসেন সহ অন্যরা। আলোচনা সভায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বর্তমান বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে।
তারা আশা করেন, বিএনপি জনগণের কল্যাণ, দেশের উন্নয়ন এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com