1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাজানো মামলা থেকে জামিনে মুক্ত সাংবাদিক আদিল চৌধুরী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ‎মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন বিরলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি পিনাক মুলাদী পৌরসভা,অতিবৃষ্টি জলাবদ্ধের সৃষ্টি বিরলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এমপি পিনাকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি কাউনিয়া শহীদ হাবিব উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা নদীপথে ঐতিহ্যবাহী কান্তজীউ বিগ্রহের রাজবাড়ী যাত্রা: বুড়িরহাট ঘাটে প্রশাসনের বরণ ও ভক্তদের জোয়ার আমবাগানে ফের জুয়ার আসর, গ্রেপ্তার ৬

সাজানো মামলা থেকে জামিনে মুক্ত সাংবাদিক আদিল চৌধুরী

reporter নুরুল ইসলাম সুমন,  চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ

অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় হামলার শিকার হওয়ার পর উল্টো মিথ্যা ও সাজানো মামলায় আসামি হওয়া চকরিয়া ও লামায় কর্মরত সাংবাদিক আদিল আহমদ চৌধুরী জামিনে মুক্ত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে তাঁর জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে জামিনে মুক্তির আদেশ দেন।

সাংবাদিক আদিল আহমদ চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিকের নেতৃত্বে সাংবাদিক আদিল আহমদ চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নুর মোহাম্মদ মানিকসহ ৬ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা করে চকরিয়া থানায় মামলা রুজু হয়। পরে ওই ঘটনার জেরে নুর মোহাম্মদ মানিকের স্ত্রীর ওপর হামলার অভিযোগ তুলে সাংবাদিক আদিল আহমদ চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সাংবাদিক আদিল আহমদ চৌধুরীর দাবি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে তাঁকে হয়রানি করতে পরিকল্পিতভাবে ওই মামলা করা হয়েছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com