1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সরকারের যুগ্ম সচিব হলেন মুলাদীর চার কৃতিসন্তান দুদকের পরিচালক একজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

সরকারের যুগ্ম সচিব হলেন মুলাদীর চার কৃতিসন্তান দুদকের পরিচালক একজন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

উপসচিব থেকে পদোন্নতি পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হয়েছেন বরিশাল জেলার মুলাদী উপজেলার চার কৃতিসন্তান। এছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক হয়েছেন একজন। ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। এর মধ্যে বরিশাল জেলার মুলাদী উপজেলায় রয়েছেন ৪জন। তারা হলেন ধর্ম মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব আব্দুল্লাহ আল শাহীন, তার বাড়ী কাজীরচর ইউনিয়নে, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নজরুল ইসলাম আজাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, তাদের দুজনের বাড়ী চরকালেখান ইউনিয়নে, লালমনিরহাটের সাবেক ডিসি ও জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার এইচ এম রাকিব হায়দার, তার বাড়ী সফিপুর ইউনিয়নের চলমালিয়া গ্রামে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন মোঃ মঞ্জুর আলম, তার বাড়ী মুলাদীর পাতারচর গ্রামে। পদোন্নতিপ্রাপ্তদের মুলাদী উপজেলা সমিতি ঢাকা, আলোকিত মুলাদী, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, ঢাকাস্থ মুলাদী সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com