1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারুলিয়া বাবুর্চি একতা সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির শোকসভা প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে র্যা বের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ কাশিয়ানীতে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাঁশখালীতে হাজী আনোয়ারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেখেরখীলে এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন

reporter মোঃ হযরত আলী শান্ত
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে “আজকের একটি বীজ, আগামী দিনের সবুজ উপকূল” স্লোগানে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জনসংগঠনের পক্ষে বক্তব্য দেন কনিকা রানী মন্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের পক্ষে হাবিবুল্লাহ আল মামুন।
শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন, গ্রীণ কোয়ালিশন ও বারসিকের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে জানানো হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের ফলে উপকূলীয় জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান হিসেবে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইতোমধ্যে প্রায় ৪ লক্ষাধিক দেশীয় গাছের বীজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়ে আয়োজকরা বলেন, এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে। বিশেষ করে নারী, শিক্ষার্থী, তরুণ ও স্থানীয় জনগণকে বীজ সংগ্রহ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের পক্ষে হাবিবুল্লাহ আল মামুন বলেন , একটি বীজ থেকেই জন্ম নেয় ভবিষ্যতের সবুজ আশ্রয়—যা পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কর্মসূচিকে সফল করতে গণমাধ্যমসহ সকল মহলের সহযোগিতা কামনা করা হয়

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com