1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ২০ জন শিক্ষার্থী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ২০ জন শিক্ষার্থী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজের ২০ জন শিক্ষার্থী এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
গতকাল রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ সোমবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।
সদ্য প্রকাশিত ফলাফলে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তাঁরা হলেন, মিত্রা- রাজশাহী মেডিকেল কলেজ, রেশমি- সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সুপ্তি- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, সাদিয়া- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, আদিবা আহসান- বগুড়া মেডিকেল কলেজ, তাহমিনা- এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ, রিতু- ময়মনসিংহ মেডিকেল কলেজ, পুজা – মুগদা মেডিকেল কলেজ, তাসনীম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নুসরাত- সিলেট মেডিকেল কলেজ, ইভা- টাঙ্গাইল মেডিকেল কলেজ, আরাফাতুল- চাঁদপুর মেডিকেল কলেজ, রিতু-২ ময়মনসিংহ মেডিকেল কলেজ, ফাহমিদা- ফরিদপুর মেডিকেল কলেজ, নিশাল- ময়মনসিংহ মেডিকেল কলেজ, তওহিদ- শেরে-বাংলা মেডিকেল কলেজ, নিশাত- জামালপুর মেডিকেল কলেজ, আফিয়া ইবনাত- রংপুর মেডিকেল কলেজ, প্রীতি খানম- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মিতালী – সাতক্ষীরা মেডিকেল কলেজ।
এ ব্যাপারে গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, ‘আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।’
শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দীন বলেন, দেশের সীমান্তবর্তী উত্তরের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। প্রতি বছর এ কলেজ থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাবি, রাবিসহ বিভিন্ন ভার্সিটিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এসব কৃতি শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com