1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

reporter রোজিনা আক্তার তিশা
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গত রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারী অধিকার সমুন্নত রাখতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। অশিক্ষা, কুসংস্কার ও গোড়ামি পরিহার করে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে পরিবার ও সমাজে নারীর অবস্থান আরও সুদৃঢ় হবে। নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি নারী ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল আউয়াল, নারীনেত্রী ডালিয়া সামাদ, সাংবাদিক কাকন রেজাসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com