1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শেরপুরের ঝিনাইগাতীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর 
calendar প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রসবজনিত ফিস্টুলা নির্মুলের লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে বুধবার অনুষ্ঠিত এ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরন্জন বন্ধু দাম ও সহকারী পরিচালক ফারুক আল ফয়সাল।
উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর কারিগরি সহায়তায় এই ক্যাম্পেইন শুরু হয়েছে।ফিস্টুলামুক্ত বাংলাদেশ ঘোষণার লক্ষ্যে ১৫ দিন ব্যাপি এই ক্যাম্পেইন কার্যক্রম ঝিনাইগাতী উপজেলায় প্রথমে শুরু করা হচ্ছে।
সভায় জানানো হয়, প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্হ্য সমস্যা। বাংলাদেশে হাজার হাজার মহিলা এই সমস্যায় ভুগছেন। প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা খুবই সহায়ক। বাল্যবিবাহ রোধ, উপযুক্ত বিরতিতে সন্তান গ্রহণ প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ব্যাপক অবদান রাখতে পারে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সাসপেক্ট রোগীদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ডায়াগনোসিস করা হবে। ডায়াগনোসিস পরবর্তী কনফার্ম ফিস্টুলা রোগীদেরকে ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে ( ঢাকা মেডিকেল) উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। সেখানে যাতায়াত খরচসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদের পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।
সিআইপিআরবি থেকে উপস্হিত ছিলেন জেলা সমন্বয়কারী শারমিনা পারভীন। সভায় আরো জানানো হয় যে, রোগীর তথ্যদাতাকে নগদ ১ হাজার টাকা সম্মানী হিসাবে প্রদান করা হবে। বিনামূল্যে সেবার জন্য ০১৩১৫৫৬৯৮২২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সভায় আরো উপস্হিত ছিলেন জেলার এসআরএইচআর কোঅর্ডিনেটর, এমওএমসিএইচ (এফপি), এইপিআই, এফডব্লিউভি, এফডব্লিউগনসহ অনেকেই।উল্লেখ্য, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায় : প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। এ সমস্যা শুরু হবে বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসবের পর অথবা মহিলাদের তলপেট বা জরায়ু অপারেশনের পর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com