1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শরনখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বরিশাল জেলা পরিষদের প্রশাসক,আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময় সভা দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাতমাথার দইপট্টিতে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ‘লোক দেখানো অভিযান’ অভিযোগে ক্ষোভ বিরলে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ইউএনওর নাম ভাঙিয়ে পাহাড় কেটে মাছের প্রজেক্ট খননের অভিযোগ সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

শরনখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত 

reporter সোহেল আহম্মদ, শরনখোলা প্রতিনিধি 
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ

বাগেরহাটের শরনখোলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বি এন পি এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিষ্ঠা বার্ষিকি পালনের আনুষ্ঠানিক কর্মসূচি। পতাকা উত্তোলনের সময় সেখানে উপস্থিত ছিলেন শরনখোলা উপজেলা বি এন পি এর সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং শরনখোলা উপজেলা বি এন পি এর সাধারন সম্পাদক জনাব বেল্লাল হোসেন মিলন।আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক মেজর ও উপজেলা বি এন পি নেতা জনাব মোঃ মোস্তফা কামাল, জেলা বি এন পি এর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ইসহাক আলী সহ বি এন পি ও এর অংগসংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শরনখোলা বি এন পি এর সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন,” শরনখোলা বি এন পি আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের হাতকে ও শরনখোলা বি এন পি কে শক্তিশালী করতে একতাবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। ” তিনি আরও বলেন,” প্রতিষ্ঠা বার্ষিকি পালনের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর শরনখোলা উপজেলায় র‍্যালী,আলোচনা সভা,মৎস অবমুক্ত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।”

উপজেলা বি এন পি এর সাধারন সম্পাদক জনাব বেল্লাল হোসেন মিলন বলেন,” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শরনখোলা বি এন পি শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে জনগনের সার্বিক কল্যানে সর্বদা নিয়োজিত থাকবে।”

জেলা বি এন পি এর সদস্য মোল্লা ইসহাক আলী বলেন,” শরনখোলা বি এন পি ঐক্যবদ্ধ হয়ে আজ দীর্ঘ সতেরো বছর পরে এই প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছে। ” তিনি আগামী ৩ তারিখের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামকে সফল করার জন্য বি এন পি ও এর অংগসংঠনের নেতাকর্মীদের আহবান জানান।

শরনখোলা বি এন পি নেতা ও অবসরপ্রাপ্ত মেজর জনাব মোস্তফা কামাল বলেন,” প্রতিষ্ঠা বার্ষিকি জানার আগে জানতে হবে প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন আমাদের নেতা। নেতার আদর্শ বুকে ধারন করেই আমরা ঐক্যবদ্ধ হয়ে শরনখোলা বি এন পি কে এগিয়ে নিতে চাই।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com