1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালমনিরহাট সীমান্তে নতুন পুশইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

লালমনিরহাট সীমান্তে নতুন পুশইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই তিন নারী বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।

বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “ঘটনার পরপরই বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com