1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ

reporter ​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
​রবিবার(১২জুলাই) ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।​স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে শুকনা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।​ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।​লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
​এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষ। ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com