1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ঔষধের দাম কমানোর দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নাগরিক বিক্ষোভ তীব্র তাপদাহে অতিষ্ট পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ঔষধের দাম কমানোর দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নাগরিক বিক্ষোভ তীব্র তাপদাহে অতিষ্ট পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ মে, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ৯ মে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে রেলওয়ের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, পানি, ঔষধসহ নিত্যপণ্যের উর্দ্ধমূল্যের প্রতিবাদে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, পরিচালক হুমায়ুন কবির, প্রদীপ কুমার পাল, রেজাউল করিম, সদস্য এস এ আলমগীর, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, হিউম্যান রাইট্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ রমিজ উদ্দিন রুমি, মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এর সভাপতি মোঃ মিজানুর রহমান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, সোসাইটির নারী সদস্য শাবনাজ আক্তার সাহানা প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে রেলওয়ের বর্ধিত ভাড়া প্রত্যাহার, জীবন রক্ষাকারী ঔষধের দাম, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান এবং এই মূল্য বৃদ্ধির সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উক্ত কর্মসূচির পূর্বে দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ট মেহনতি, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ পথচারীদের মাঝে সামান্য স্বস্তি ফিরিয়ে দিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com