1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রেজিস্ট্রেশন নম্বর ভুলের খেসারত, এইচএসসি পরীক্ষায় বসতে পারলেন না সারিয়াকান্দির শিক্ষার্থী সুমাইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

রেজিস্ট্রেশন নম্বর ভুলের খেসারত, এইচএসসি পরীক্ষায় বসতে পারলেন না সারিয়াকান্দির শিক্ষার্থী সুমাইয়া

reporter বায়েজিদ হোসেন,  বগুড়া
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

সারা দেশের মতো বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের (EIIN: 119714) এক পরীক্ষার্থীর জন্য দিনটি পরিণত হয়েছে চরম হতাশার দিনে।

অভিযোগ উঠেছে, ফরম পূরণের সময় রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে প্রয়োজনীয় এডমিট কার্ড না থাকায় তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।

শিক্ষার্থী সুমাইয়া আক্তারের দাবি, কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আমার ভাই অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ চালান। ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা নেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুল করা হয়েছে। এর দায় কে নেবে?”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com