1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ

reporter মিন্টু কাস্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কাপ্তাই পাল্পউড বাগান বনবিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এসব চারা প্রদান করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার এবং রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে স্বল্পমেয়াদী ফলদ, দীর্ঘমেয়াদী বনজ ও ওষধি প্রজাতির চারা বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—আমলকী, বেল, তেঁতুল, সুপারি, নারকেল, মেহগনি, লোহা কাঠ, গর্জন ও দেবদারু। এছাড়া একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও ৫ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, “জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ এবং পরিবেশ সংরক্ষণে সরকারি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছগুলো দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com